পাহাড়ের তিনটি আসনের জন্য প্রার্থী ঘোষণা করল গোর্খা জনমুক্তি মোর্চার বিনয় তামাং গোষ্ঠী - The News Lion

পাহাড়ের তিনটি আসনের জন্য প্রার্থী ঘোষণা করল গোর্খা জনমুক্তি মোর্চার বিনয় তামাং গোষ্ঠী

 


দি নিউজ লায়নঃ    পাহাড়ের তিনটি আসনের জন্য প্রার্থী ঘোষণা করল গোর্খা জনমুক্তি মোর্চার বিনয় তামাং গোষ্ঠী। রবিবার মংপুতে তিন প্রার্থীর নাম ঘোষণা করেন গোর্খা নেতা বিনয় তামাং। কার্শিয়াং আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন শেরিং লামা, দার্জিলিঙে প্রার্থী করা হয়েছে কেশব রাজ পোখরেলকে। অন্যদিকে কালিম্পং আসনে প্রার্থী রুডেন সাডা লেপচা।


 মোর্চা সূত্রে জানা গিয়েছে, 24 তারিখ বিনয় শিবিরের এই তিন প্রার্থী মনোনয়নপত্র জমা দেবেন। প্রার্থী প্রসঙ্গে বিনয় তামাং জানান, অনেক যোগ্য প্রার্থীকেই টিকিট দেয়া সম্ভব হয়নি। জয়ের সম্ভাবনা সবচেয়ে বেশি যাদের তেমনই তিনজনকে প্রার্থী করা হয়েছে। 


একইসঙ্গে তিনি জানান ভাজপার সঙ্গেই তাদের প্রধান লড়াই। এই লক্ষ্যে পাহাড়ের বাকি সমস্ত রাজনৈতিক দলেরই উচিত তাদের সমর্থন করা। অন্যদিকে বিমল গুরুং গোষ্ঠীর বক্তব্য, ভাজপাকে  সুবিধা করে দিতেই পাহাড়ে প্রার্থী দিচ্ছেন বিনয় তামাং। পাহাড়ের মানুষ এর বিরুদ্ধে জবাব দেবে। পাহাড়ে তিনটি আসনেই তাদের প্রার্থীরা জয়ী হবেন। বিনয় তামাংদের জামানত বাজেয়াপ্ত হবে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.